নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৫ আসনে হাতপাখার প্রচারণা করলেন মুফতি মাসুম বিল্লাহ
NewsView

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ তার নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। শনিবার (১৫ নভেম্বর) তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন এবং জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ চলাকালে মুফতি মাসুম বিল্লাহ জনগণের সামনে তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, 'হাতপাখা' প্রতীক বিজয়ী হলে এই আসনের মানুষের নাগরিক জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামী নির্বাচনে হাতপাখা বিজয়ী হলে জনদুর্ভোগ লাঘব হবে, ইনশাআল্লাহ। যেকোন নাগরিক সেবা সহজতর করা হবে। রাস্তাঘাট উন্নয়ন হবে। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।"
এই ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিধ্বনি করে বলেন, মানুষ চায় ইসলামী শক্তি ক্ষমতায় আসুক। তিনি বিশ্বাস করেন, জনগণের এই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের সময় এসেছে।
তিনি আরও বলেন, আমরা চাই সাধারণ জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ইসলামী শক্তি ক্ষমতায় আসুক। সেই প্রত্যাশাকে প্রাপ্তিতে রূপান্তর করার জন্য আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করার উদাত্ত আহবান জানাচ্ছি।"
মুফতি মাসুম বিল্লাহর গণসংযোগে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা-কর্মীরা। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—কেন্দ্রীয় গার্মেন্টস শ্রমিক আন্দোলন এর সভাপতি ফারুক হোসেন হাওলাদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহা. আনোয়ার হোসেন প্রমুখ।

লোড হচ্ছে...