নারায়ণগঞ্জসদর
মাঝনদীতে ফেরি থেকে ৫ যানবাহন নদীতে, নিঁখোজ ভ্যানচালক
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে একটি ট্রাকসহ মোট পাঁচটি যানবাহন ছিটকে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বক্তাবলী ঘাটের মাঝনদীতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত এক ভ্যানচালক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
তথ্যটি নিউজ ভিউকে নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. রকিবুজ্জামান।
তিনি জানান, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরিটি ওপারে যাওয়ার উদ্দেশ্যে ছেড়েছিল। ফেরিটি যখন নদীর মাঝখানে পৌঁছায়, তখন হঠাৎ করেই উপরে থাকা একটি ট্রাক স্টার্ট হয়ে সচল হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি হঠাৎ সচল হয়ে সামনে ধাক্কা দিলে এর আগে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি ভ্যানগাড়ি সরাসরি নদীতে ছিটকে পড়ে। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তের মধ্যে নদীতে তলিয়ে যায়। ঘটনার পরপরই ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ভ্যানচালক পানির তীব্র স্রোতে তলিয়ে যান। এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, ফেরিতে ওঠার পরও ট্রাকটি গিয়ারে ছিল। কোনো কারণে সেটি হঠাৎ স্টার্ট হয়ে যাওয়ায় চালক তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করতে পারেননি। ফলে সামনের যানবাহনগুলো নিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়। পানিতে তলিয়ে যাওয়া পাঁচটি যানবাহনের সবকটিই বর্তমানে পানির নিচে রয়েছে।
বক্তাবলী নৌ পুলিশ আরও জানিয়েছে, নিখোঁজ ভ্যানচালককে খুঁজে বের করতে এবং ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার অভিযান শুরু করা হবে। এই ঘটনায় ঘাটে থাকা যাত্রী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

লোড হচ্ছে...