নারায়ণগঞ্জ
তফসিল ঘোষণার পর নাশকতা এড়াতে ৭ চেকপোস্টে জোরদার তল্লাশি
NewsView

নিউজ ভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর যেকোনো ধরনের নাশকতা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনা মোতাবেক এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন্স) তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে জেলার ৭টি থানায় গুরুত্বপূর্ণ স্থানে একযোগে ৭টি চেকপোস্টে তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষ করে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, লুট হওয়া অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
গত ৪৮ ঘণ্টায় ৩৮০টি মোটরসাইকেল ও ৪৫৮টি বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪৪টি মামলা (প্রসিকিউশন) দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, জনগণের মনে উদ্বেগ নিরসন এবং নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...