স্বাস্থ্য
বৃষ্টি ও তাপপ্রবাহ উভয়ই হতেপারে ভিন্ন ভিন্ন সময়ে
পবিত্র রমজানের বাকি দিনগুলোতে কেমন থাকবে আবহাওয়া?
NewsView4

পহেলা রমজান ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। প্রথম রোজায় দেশের বেশিরভাগ স্থানে আবহাওয়া ছিল স্বস্তিদায়ক। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা ছিল এবং রাতের তাপমাত্রা ছিল হালকা ঠান্ডা ও আরামদায়ক। এখন দেখে নেওয়া যাক রমজানের অবশিষ্ট দিনগুলোতে কেমন আবহাওয়া থাকতে পারে।
রহমতের ১০ দিন (প্রথম ১০ রোজা – ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত)
আকাশের অবস্থা:এই সময়ে আবহাওয়া সাধারণত আরামদায়ক থাকতে পারে। আকাশ আংশিক থেকে মাঝেমধ্যে মেঘলা থাকতে পারে, তবে সারাদিন মেঘলা না থেকে অধিকাংশ এলাকায় রোদও দেখা যেতে পারে।
বৃষ্টিপাতের সম্ভাবনা:২–৪ রমজান (২০–২২ ফেব্রুয়ারি) রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলে দু-এক জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
৫–৬ রমজান (২৩–২৪ ফেব্রুয়ারি) খুলনা ও বরিশাল বিভাগের কিছু অংশে এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় সামান্য বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সময়টা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে।
তাপমাত্রা:দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সামগ্রিকভাবে এই ১০ দিন স্বস্তিদায়ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
মাগফিরাতের ১০ দিন (মধ্যবর্তী ১০ রোজা – ১–১০ মার্চ)
আকাশের অবস্থা:আবহাওয়া মোটামুটি আরামদায়ক থাকতে পারে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বেশিরভাগ এলাকায় প্রতিদিন তীব্র রোদ অনুভূত হতে পারে।
বৃষ্টিপাতের সম্ভাবনা:এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আবহাওয়া পরিবর্তনশীল হওয়ায় নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
তাপমাত্রা:দিন ও রাত উভয় সময়েই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। ফলে রাতে তুলনামূলক আরামদায়ক আবহাওয়া থাকলেও দিনে গরমের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে এই পর্যায়ের শেষদিকে উষ্ণতা বেশ বাড়তে পারে।
নাজাতের ১০ দিন (শেষ ১০ রোজা – ১১–২০ মার্চ)
আকাশের অবস্থা:এই সময়ের শুরুতে আবহাওয়া তুলনামূলক গরম ও শুষ্ক থাকতে পারে। অধিকাংশ এলাকায় কড়া রোদ থাকতে পারে। তবে শেষদিকে আকাশ আংশিক থেকে অধিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে রোদের তীব্রতা কিছুটা কমতে পারে।
বৃষ্টিপাতের সম্ভাবনা:প্রথমদিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শেষদিকে বৃষ্টি বা বৃষ্টিবলয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। সময় ঘনিয়ে এলে বিস্তারিত জানানো যাবে।
তাপমাত্রা:নাজাতের শুরুতে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে এবং কোথাও কোথাও, বিশেষ করে দক্ষিণাঞ্চলে, মৃদু তাপপ্রবাহ দেখা দিতে পারে। রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। ফলে দিনে অস্বস্তিকর গরম অনুভূত হলেও রাতে তুলনামূলক স্বস্তি থাকতে পারে। তবে শেষদিকে বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। তাই এই পূর্বাভাস আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত হতে পারে। নির্ভুল তথ্যের জন্য সর্বশেষ আপডেট অনুসরণ করুন।এটি কোনো সরকারি পূর্বাভাস নয়। আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাস প্রদান করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সরকারি পূর্বাভাস অনুসরণ করুন।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

লোড হচ্ছে...