নারায়ণগঞ্জ
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ ক্লাবের দোয়া
NewsView

নিউজভিউ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বাদ মাগরিব ক্লাব প্রাঙ্গণের নামাজঘরে এই বিশেষ সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ ক্লাবের এই শোক ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ এবং সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা।
এছাড়াও ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জাহিদ হোসেন, হারুন অর রশিদ, মো. আলতাফ হোসেন, উজ্জল হোসেন, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ, খান আব্দুল কাদির মাহবুব (বাবু) ও কাজী আব্দুস সাত্তার। অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সদস্যসহ কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর মিলাদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং তাঁর জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
অংশগ্রহণকারীরা গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি সম্মান জানান। নারায়ণগঞ্জ ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এই শোকাবহ মুহূর্তে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

লোড হচ্ছে...