আদালত
শামীম ওসমানসহ ১২ জনের চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল
NHP NewsView

নিউজভিউ
জুলাই আন্দোলন ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলা ও ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায়, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের দিন ধার্য করেছেন আদালত। আগামী ১৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এই শুনানি অনুষ্ঠিত হবে।
রবিবার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই আদেশ প্রদান করেন। বেঞ্চের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান।
শুনানি চলাকালে প্রসিকিউশন আদালতকে জানায়, মামলার সব আসামি বর্তমানে পলাতক। পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স (আইনজীবী) নিয়োগ এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রস্তুতির জন্য সময় প্রার্থনা করলে আদালত ১৯ এপ্রিল শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ৪ মার্চ পলাতক ১২ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।
মামলার নথি ও প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এই মামলার প্রধান আসামি শামীম ওসমান। তালিকায় তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানের নামও রয়েছে। তদন্তের স্বার্থে বাকি আসামিদের নাম এখনও গোপন রাখা হয়েছে। গত ১৯ জানুয়ারি এই ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল।
অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়, যাতে ১০ জন প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও তদন্ত অনুযায়ী, অভিযুক্তরা সবাই সেই সময় অস্ত্রধারী ছিলেন। এসব নির্মম হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতেই শামীম ওসমান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি আলাদা অভিযোগ আনা হয়েছে। নারায়ণগঞ্জের আলোচিত এই ওসমান পরিবারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার দিকে এখন সবার নজর।

লোড হচ্ছে...