সারা দেশ
নলছিটিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
NewsView6

প্রতীকী ছবি
নিউজভিউ ডেস্ক
ঝালকাঠির নলছিটিতে আরিয়ান হাওলাদার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিকপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিয়ান হাওলাদার ঐ এলাকার মাসুদ হাওলাদারের ছেলে।
প্রতিবেশী রুবেল হাওলাদার জানান, দুপুরে গোসল করার সময় কলাগাছ নিয়ে সাঁতার শিখছিল আরিয়ান। সবার অগোচরে কলাগাছ থেকে হাত ছুটে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

লোড হচ্ছে...