সারা দেশ
হাজীগঞ্জে বাসস্ট্যান্ডের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
NewsView6

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা
নিউজভিউ ডেস্ক
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে বাসস্ট্যান্ডের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে বলাখাল বাজারে জেএন উচ্চ বিদ্যালয়, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় ও বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বিভিন্ন কর্মজীবী মানুষসহ অনার্সের পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। সড়ক অবরোধের দুই ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে বলেন, এখন থেকে বোগদাদ ও আইদি বাস পরিবহনগুলো বলাখাল স্ট্যান্ডে থামবে। এ বিষয়ে পরিবহনগুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তারা।

লোড হচ্ছে...