নারায়ণগঞ্জ
বাংলায় ইসলাম বিস্তার ও কৃষি: নারায়ণগঞ্জে বিশেষ সেমিনার
NewsView

নিউজভিউ
বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে কৃষির ভূমিকা এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আগামী ১০ জানুয়ারি (শনিবার) নারায়ণগঞ্জে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‘বাংলায় ইসলাম বিস্তারের সাফল্য: কৃষির প্রভাব’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক ও প্রত্ন-উদ্ভিদবিদ (আর্কিওবোটানিস্ট) ড. মিজানুর রহমান।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ ঐতিহ্যবাহী সুধীজন পাঠাগার মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হবে।
গবেষণা সূত্রে জানা যায়, বাংলায় ইসলাম বিস্তারের পেছনে কেবল সুফি-সাধকদের ভূমিকা নয়, বরং কৃষি কাঠামোর আমূল পরিবর্তন এবং জনবসতি গড়ে তোলার ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। ড. মিজানুর রহমান তাঁর আলোচনায় প্রত্নতাত্ত্বিক ও বৈজ্ঞানিক নিরিখে এই বিষয়গুলো তুলে ধরবেন।
আয়োজক পক্ষ থেকে সুধীজন ও সংশ্লিষ্ট বিষয়ের গবেষকদের যথাসময়ে উপস্থিত থেকে আলোচনা সভায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

লোড হচ্ছে...