নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের দেহ দ্বিখণ্ডিত
NewsView

নারায়ণগঞ্জের ফতুল্লায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় শাহজাহান রোলিং মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবক খাঁ বাড়ি এলাকার রেললাইন পার হচ্ছিলেন। অসতর্কতাবশত তিনি চলন্ত ট্রেনের নিচে চলে যান। এর ফলে ঘটনাস্থলেই তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায় এবং তিনি মারা যান।
খবর পেয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কমলাপুর রেলওয়ে থানার মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং জনগণের প্রতি রেললাইন পারাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

লোড হচ্ছে...