নারায়ণগঞ্জসদর
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহন কাউন্টারে জরিমানা
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের দায়ে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় পিংকি পরিবহন ও সুপার লাইনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পৃথক দুটি অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসন ও র্যাব সূত্রে জানা গেছে, চাষাড়ার বাস কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা রাখা হচ্ছে, এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই পরিদর্শন করা হয়। এসময় পিংকি পরিবহন কাউন্টারে গিয়ে বাড়তি ভাড়া আদায় এবং দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন না করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এই অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৮০ ধারায় কাউন্টারটিকে ৮ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।
একই সময়ে অপর একটি অভিযানে সুপার লাইন পরিবহনের কাউন্টারেও একই ধরনের অনিয়ম খুঁজে পায় জেলা প্রশাসন। ভাড়ার চার্ট প্রদর্শন না করা এবং বাড়তি ভাড়া আদায়ের দায়ে ওই কাউন্টারকে ৪ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। দুটি অভিযান থেকেই তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং পরিবহনে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখা এবং সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য পরিবহন সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

লোড হচ্ছে...