নারায়ণগঞ্জ
ট্রাকচাপায় দুই রাজনৈতিক কর্মীর মৃত্যু, বিএনপি নেতা রাজীবের শোক
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের চাপায় দুই রাজনৈতিক কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
বুধবার (১০ জুন) রাতে দেওয়া শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনায় তরুণ দুই কর্মীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।
এর আগে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় নাসিকের বর্জ্যবাহী ট্রাকের চাপায় ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭) নিহত হন।
পরে বুধবার রাতে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে তাদের জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

লোড হচ্ছে...