নারায়ণগঞ্জবন্দর
টিকটক পরিচয়, বন্দরে এসে গণধর্ষণের শিকার কিশোরী
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে টিকটকের মাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে এক কিশোরী (১৪) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় কিশোরীর কথিত প্রেমিক রিফাত (২১) ও তার সহযোগী রোমানকে আসামি করা হয়েছে।
তথ্যটি নিউজভিউকে নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি মুক্তার আশরাফ উদ্দিন।
মামলার তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে চাঁদপুরের ওই কিশোরীর সাথে রিফাতের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৯ মার্চ (রবিবার) রিফাত তাকে দেখা করার কথা বলে বন্দরে আসার আমন্ত্রণ জানায় এবং যাতায়াত খরচ বাবদ বিকাশে টাকা পাঠায়। সরল বিশ্বাসে ওইদিন সকালে কাউকে না জানিয়েই চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে পৌঁছায় কিশোরী।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিকেলে রিফাত ও তার সহযোগী রোমান কিশোরীকে নিয়ে নবীগঞ্জ কদমরসুল এলাকার একটি নির্জন স্থানে যায়। সেখানে তারা দুজনে মিলে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষা শেষে বুধবার তাকে জবানবন্দি প্রদানের জন্য আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বন্দর থানার ওসি মুক্তার আশরাফ উদ্দিন জানান, অভিযুক্ত রিফাত ও তার সহযোগী রোমানের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে আমরা ভুক্তভোগী কিশোরীর ডাক্তারী পরীক্ষা করিয়েছি। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

লোড হচ্ছে...