নারায়ণগঞ্জ
সাংবাদিক সৈকতের বাবার মৃত্যুতে এনইউজের শোক
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: সময় টেলিভিশনের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) কোষাধ্যক্ষ শওকত আলী সৈকতের বাবা, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আবদুল হাই ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এনইউজে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এনইউজের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন সহ সকল সদস্য এক যুক্ত শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তাঁরা বলেন, এই কঠিন সময়ে শোকাহত পরিবারের প্রতি তাঁদের গভীর সমবেদনা রইল। তাঁরা প্রত্যাশা করেন, শোকসন্তপ্ত পরিবার যেন ধৈর্য ও সাহস নিয়ে এই শোক সহ্য করতে পারে।

লোড হচ্ছে...