আন্তর্জাতিক
ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে পাঁচজন নিহত
NewsView4

নিউজভিউ ডেস্ক
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কানায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সিভিল ডিফেন্সের দলগুলো আহত ব্যক্তিদের উদ্ধার করে পাশের টায়ার শহরের হাসপাতালে পাঠানোর কাজ করছে। ইসরায়েল টায়ারের বিভিন্ন এলাকাতেও হামলা চালিয়েছে। এতে মারাকা নামক স্থানে অন্তত তিনজন আহত হয়েছেন।
এর আগেও বিভিন্ন সময় ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কানা শহরের বাসিন্দারা। বিশেষ করে ১৯৯৬ ও ২০০৬ সালে শহরটিতে বড় ধরনের হত্যাকাণ্ড চালিয়েছিল ইসরায়েলি বাহিনী।

লোড হচ্ছে...