নারায়ণগঞ্জসদর
তল্লায় জলাবদ্ধতা সমস্যা পরিদর্শনে মাওলানা মইনুদ্দিন আহমাদ
NewsView

তাৎক্ষণিক পাম্পের ব্যবস্থা, স্থায়ী সমাধানের আশ্বাস
নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সম্মানিত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় শহরের তল্লা এলাকায় জলাবদ্ধতার সমস্যা পরিদর্শন করেন। দীর্ঘদিনের এই সমস্যায় অতিষ্ঠ এলাকাবাসীর দুর্দশা স্বচক্ষে দেখে তিনি তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেন এবং দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস দেন।
ওয়ার্ড ১১ এর তল্লা বড় মসজিদ সংলগ্ন আফা পাগলার মাজার এলাকা থেকে শুরু করে রতন ফকিরের বাড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকার বেশিরভাগ বাড়ি ও ঘর ড্রেনের নোংরা পানিতে ডুবে থাকতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, চাষাঢ়া থেকে আদমজী পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের পর অত্র এলাকার ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে জনসাধারণের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্তব্ধ হয়ে যাওয়ায় মানুষ চরম দুর্ভোগে দিনাতিপাত করছেন।
এলাকাবাসীর এই দুর্দশা দেখে মাওলানা মইনুদ্দিন আহমেদ দ্রুত একটি পাম্পের ব্যবস্থা করে দিয়ে পানি নিষ্কাশনের উদ্যোগ নেন। এই দ্রুত পদক্ষেপের মাধ্যমে তিনি এলাকার সাধারণ মানুষের সাময়িক কষ্ট লাঘব করেন।
তিনি এলাকাবাসীর এই দীর্ঘস্থায়ী সমস্যার স্থায়ী সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন এবং সৃষ্টিকর্তার কাছে সকলের জন্য দোয়া করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলম, সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন, ফতুল্লা ৯ নং ওয়ার্ডের সেক্রেটারি পারভেজ আহমেদ পাভেল, জাভেদ, সালাউদ্দিন, ওয়াজউদ্দিন, সামছু, মাসুম, জামাল, আমির, রোস্তম, আমজাদ, জুয়েল, ফয়সাল, শওকত, এমরান ও সানী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লোড হচ্ছে...