রাজনীতিবন্দর
ইসলামী শরিয়াহ কোনো চাপিয়ে দেওয়া আইন নয়: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, হাতপাখা কেবল একটি নির্বাচনি প্রতীক নয়; এটি শোষণমুক্ত সমাজ এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার। তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন।
শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী বন্দর উপজেলার ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আমরা অনেকেই ইনসাফের কথা বলি, কিন্তু সেই ইনসাফ হতে হবে ইসলামী শরিয়াহর ভিত্তিতে। ইসলামী শরিয়াহ কোনো চাপিয়ে দেওয়া আইন নয়, বরং এটি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের কল্যাণের জন্য দেওয়া একটি পূর্ণাঙ্গ ফর্মুলা। একমাত্র এই পথেই সমাজে প্রকৃত শান্তি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব।”
বিপুল সাড়া ও গণসংযোগ: নারায়ণগঞ্জ-৫ আসনের এই সংসদ সদস্য প্রার্থী এদিন বন্দরে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। পথসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অনেক ভোটার এ সময় হাতপাখা প্রতীকের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।
গণসংযোগে প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ নগর কমিটির সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শামসুল আলমসহ স্থানীয় ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নেতৃবৃন্দ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি সমৃদ্ধ ও শান্তিময় নারায়ণগঞ্জ গড়তে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করুন।

লোড হচ্ছে...