নারায়ণগঞ্জসদর
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ, মার্কিন চুক্তি বাতিলের দাবি
NHP NewsView

নিউজভিউ
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ নামক বাণিজ্য চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী ও অসম আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। সোমবার (২০ এপ্রিল) বিকেলে ফতুল্লা রেল স্টেশনে আয়োজিত এক সমাবেশে জোটের নেতারা এই দাবি জানান। একই সাথে তাঁরা ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলেমান দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক হাফিজুল ইসলাম, বাসদ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এস এম শাহীন ও নেতা দুলাল সাহা। এছাড়াও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্য সচিব এস এম কাদির, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং বাংলাদেশ জাসদ জেলা দপ্তর সম্পাদক আতাউর রহমান।
সমাবেশে নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাত্র ৩ দিন আগে নিজ এখতিয়ার বহির্ভূতভাবে এই অসম চুক্তি স্বাক্ষর করেছে, যা সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদের পরিপন্থি। এই চুক্তির ফলে বাংলাদেশকে উচ্চমূল্যে মার্কিন জ্বালানি, খাদ্যশস্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বাধ্য করা হবে। এতে দেশের দেশীয় শিল্প ও কৃষি খাত চরম হুমকির মুখে পড়বে এবং বিপুল সংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারাবে।
বক্তারা আরও উল্লেখ করেন, এই চুক্তি বাংলাদেশের নীতিনির্ধারণী স্বাধীনতায় হস্তক্ষেপ করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলবে। বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ আগামী ২৭ এপ্রিল সংসদ অভিমুখে বিক্ষোভ ও স্পিকারের নিকট স্মারকলিপি প্রদানের কর্মসূচি সফল করার ঘোষণা দেন।

লোড হচ্ছে...