নারায়ণগঞ্জ
তফসিলের আগেই লটারির মাধ্যমে ৭ থানায় নতুন ওসি প্রস্তাব
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নারায়ণগঞ্জ জেলায় পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এসেছে। নির্বাচনী পরিবেশের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে একটি অভিনব পদ্ধতি অবলম্বন করে জেলার সাতটি থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) পদায়ন চূড়ান্ত করার প্রস্তাব করা হয়েছে—যা লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে।
এই পদক্ষেপের ফলে জেলার একাধিক থানার বর্তমান ওসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে এবং নতুন কর্মকর্তারা এই জেলার গুরুত্বপূর্ণ থানাগুলোতে পদায়নের প্রস্তাব পেয়েছেন।
লটারির ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় নতুন করে পদায়নের জন্য সাতজন কর্মকর্তাকে প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বন্দর থানায় আসছেন গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, রূপগঞ্জ থানায় মো. সাবজেল হোসেন, সোনারগাঁও থানায় মো. মহিববুল্লাহ, ফতুল্লা মডেল থানায় মো. আব্দুল মান্নান এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আসছেন আরমান আলী।
এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানার ওসি পদে প্রস্তাবিত হয়েছেন মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এবং আড়াইহাজার থানায় দায়িত্ব পাচ্ছেন মো. আলাউদ্দিন।
জেলা নির্বাচনকে সামনে রেখে বর্তমান ওসিদের অন্য জেলায় পদায়নের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদকে গাজীপুরের শ্রীপুর মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলমকে কাপাসিয়ায় এবং রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএমকে জয়দেবপুরে বদলির প্রস্তাব দেওয়া হয়েছে।
একইভাবে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিনকে কালিয়াকৈর এবং বন্দর থানার ওসি লিয়াকত আলীকে কিশোরগঞ্জের মিঠামইন থানায় ওসি পদায়নের প্রস্তাব করা হয়েছে।
প্রশাসনিক এই ব্যাপক রদবদলকে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরপেক্ষ দায়িত্ব পালনের একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।

লোড হচ্ছে...