নারায়ণগঞ্জ
এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের পাশে খোরশেদ
NewsView5
 (1).jpg)
নিউজভিউ
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর প্রথম দিনে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেছে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’।
সংগঠনটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে বৃহস্পতিবার (২ জুলাই) এ কার্যক্রম পরিচালিত হয়।
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শহরের সরকারি তোলারাম কলেজ ও সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে অবস্থানরত অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
এ সময় উপস্থিত ছিলেন নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, শওকত খন্দকার, রানা মুন্সি, মো. মুসা কামাল, মো. মিঠু, সুমন ভুইয়া, মাসুম খন্দকার, রাজিবুল ইসলাম, নাইম মোল্লা, ইদ্রিস মিয়াসহ অন্যান্য স্বেচ্ছাসেবক।
মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “বিভিন্ন এলাকা থেকে আসা অভিভাবকদের অনেকেই দীর্ঘ সময় তাপদাহের মধ্যে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। তাদের প্রতি আন্তরিকতা ও সম্মান জানাতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

লোড হচ্ছে...