রাজনীতিসদর
যারা নির্বাচনে কোটি টাকা খরচ করে, তারা নির্বাচিত হয়ে জনগণের কথা ভাবে না: ইকবাল হোসেন
NewsView

নিউজভিউ
দীর্ঘ দেড় যুগ পর জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, তাকে কাজে লাগাতে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী ইকবাল হোসেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার বক্তাবলী, ধর্মগঞ্জ চটলারমাঠ, হরিহরপাড়া ও পঞ্চবটি এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পথসভায় ইকবাল হোসেন বলেন, তিনি কৃষক, শ্রমিক ও গরিব মানুষের দল সিপিবির প্রার্থী হিসেবে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাঁর কোনো বিশাল শো-ডাউন বা জাঁকজমকপূর্ণ প্রচারণার সামর্থ্য নেই। তিনি অভিযোগ করেন, যারা নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে প্রচারণা চালায়, তারা নির্বাচিত হয়ে জনগণের কথা ভাবে না; বরং লুটপাট ও দুর্নীতির মাধ্যমে নিজেদের সম্পদ বাড়াতে ব্যস্ত থাকে। তাই ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতির গুণগত পরিবর্তন ও সমাজ বদলের লড়াইকে এগিয়ে নিতে কাস্তে প্রতীকে ভোট দেওয়া প্রয়োজন।
ফতুল্লা নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বিজয়ী হলে পরিকল্পিত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং দখলকৃত খাল পুনরুদ্ধার করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নিরাপদ জনপদ গড়ার পাশাপাশি শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। নারীদের নিরাপদ চলাচল ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ফতুল্লাকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন ইকবাল হোসেন। গণসংযোগকালে তাঁর সাথে সিপিবির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...