অর্থ-বাণিজ্য
১৫ টাকা কমলো এলপিজি সিলিন্ডারের
NewsView

নিউজভিউ
সাধারণ মানুষের স্বস্তি দিয়ে ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম কমানোর এই নতুন ঘোষণা দেয়। সংস্থাটি জানিয়েছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
বিইআরসির তথ্য অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। এখন ১৫ টাকা কমানোর ফলে গ্রাহকরা এটি ১ হাজার ৩৪১ টাকায় কিনতে পারবেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয়ে সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ানো হয়েছিল।
জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে এবং দাম সহনীয় রাখতে সম্প্রতি বড় ধরনের কর ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে আমদানি পর্যায়ে নতুন করে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এই কর কাঠামোর পরিবর্তনের সুফল হিসেবেই এলপিজির দাম কমানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে লিটার প্রতি ২৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়ানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে এবং বেসরকারি এলপিজির ক্ষেত্রে বিইআরসি নির্ধারিত এই নতুন দাম সারা দেশে কার্যকর হবে।

লোড হচ্ছে...