রাজনীতিসদর
ব্যালটের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের নির্যাতনের জবাব দিতে হবে: মুফতি কাসেমী
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কাশিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর গুণাবলি ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে সারা বাংলার মানুষের হৃদয়ে অনন্য স্থান করে নিয়েছেন। ষড়যন্ত্র ও নির্যাতনের মাধ্যমে তাঁর পরিবারকে তছনছ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁর শায়িত হওয়া এক বিরল সৌভাগ্যের বিষয়। তিনি আরও বলেন, বিগত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা হামলা, মামলা ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। এই অপরাজনীতির জবাব আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমেই দিতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বধু, কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, বিএনপি নেতা শাহজাহান, সেন্টু আহমেদ ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক আবু দেওয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর নেতৃবৃন্দ কাশিপুর কেন্দ্রীয় কবরস্থানে শায়িত সকল মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও জিয়ারত করেন।

লোড হচ্ছে...