নারায়ণগঞ্জবন্দর
বন্দরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমতলী এলাকায় একটি পরিত্যক্ত কক্ষ থেকে ইমরান হোসেন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন কাইতাখালী এলাকার আমির হোসেন ও মিনু বেগমের ছেলে। তিনি কদমতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঠের আড়ার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

লোড হচ্ছে...