আদালতসদর
দ্বিগুবাবুর বাজারে নকল কসমেটিক ও পচা চিকেন গ্রিল বিক্রি, ৩ প্রতিষ্ঠানে জরিমানা
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের দ্বিগুবাবুর বাজারে নকল প্রসাধনসামগ্রী ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার পরিচালিত এক বিশেষ অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। এ সময় মেসার্স আয়ান স্টোর ও মেসার্স মিম স্টোরকে জরিমানার পাশাপাশি একটি বেকারি থেকে বিপুল পরিমাণ নষ্ট খাবার জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। তিনি জানান, বাজারে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। মেসার্স আয়ান স্টোর ও মেসার্স মিম স্টোরে নকল কসমেটিক মজুত ও বিক্রি করায় উভয় প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর শহরের ২ নম্বর রেলগেট এলাকার ‘পৌল বেকার্স’-এ তল্লাশি চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা নষ্ট গ্রিল জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং পচা খাবারগুলো ধ্বংস করা হয়।
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা জারি করে সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সামনে ঈদকে কেন্দ্র করে বাজারে মেহেদীর চাহিদা বাড়বে। এই সুযোগে কেউ যেন ভেজাল বা ক্ষতিকর কেমিক্যালযুক্ত মেহেদী বিক্রি না করে সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। যদি কোনো বিক্রেতা ভেজাল মেহেদী বিক্রি করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানকালে বাজার কমিটির সদস্যদের উপস্থিতিতে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয় যে, জনস্বার্থে এই ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত চলমান থাকবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী আমিনুল ইসলাম এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাপতি ডা. গাজী খায়রুজ্জামান। নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম এবং বাজার কমিটির সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

লোড হচ্ছে...