নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস এর বাছাই পর্ব সম্পন্ন
NewsView

নিউজভিউ
শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নারায়ণগঞ্জের সদর উপজেলায় শুরু হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে ফতুল্লা পাইলট স্কুল মাঠে দিনব্যাপী এই আয়োজনের প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি ও অ্যাথলেটিক্সসহ মোট ৮টি ভিন্ন ভিন্ন ক্রীড়া ইভেন্টে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করে। তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় ক্ষুদে খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজউদ্দিন।
তিনি বলেন, শারীরিক সুস্থতা এবং সুশৃঙ্খল জীবন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত চর্চার মাধ্যমে এখান থেকেই আগামীর জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূরসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বাছাই পর্বের বিজয়ীরা সরাসরি জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী ২ মে প্রধানমন্ত্রী জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

লোড হচ্ছে...