রাজনীতি
ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বাসদের মানববন্ধন
NHP NewsView

নিউজভিউ
ইরানে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলি জায়ানবাদের সামরিক হামলা বন্ধের দাবি জানিয়ে, নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে বিশ্বশান্তি রক্ষা এবং সার্বভৌম রাষ্ট্রের ওপর হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানানো হয়। বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ইরানে পরিচালিত এই সুপরিকল্পিত হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিসহ শীর্ষ নেতাদের হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। তারা অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের তেল ও সম্পদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে মার্কিন পুঁজিবাদী শক্তি এই যুদ্ধকে উসকে দিচ্ছে। ইউক্রেন, গাজা ও লেবাননের পর ইরানে এই সরাসরি আগ্রাসন বিশ্বকে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। নেতৃবৃন্দ আরও বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা যাই হোক না কেন, সেই দেশের ভাগ্য নির্ধারণের অধিকার একমাত্র সে দেশের জনগণের; কোনো সাম্রাজ্যবাদী শক্তির নয়।
মানববন্ধনে বক্তারা বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন, সরকার ইরান ইস্যু নিয়ে বিবৃতি দিলেও সেখানে হামলাকারী দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করেনি। তারা সরকারকে সাম্রাজ্যবাদের কাছে নতি স্বীকার না করে আন্তর্জাতিক ফোরামে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার হওয়ার দাবি জানান। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সেলিম মাহমুদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাসদ নেতা এস এম কাদির, সুলতানা আক্তার এবং সাইফুল ইসলাম।
বক্তারা অবিলম্বে এই নৃশংস যুদ্ধ বন্ধে বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করেন।

লোড হচ্ছে...