জাতীয়রূপগঞ্জ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশের প্রথম সমাবেশ নারায়ণগঞ্জে
NewsView

নিউজ ভিউ
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাতৃভূমিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাঁর এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরাজ করছে অভূতপূর্ব উদ্দীপনা। বিশেষ করে ঢাকা অবতরণের পর তিনি সরাসরি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় একটি গণসংসংবর্ধনায় যোগ দেবেন—এমন খবরে স্থানীয় রাজনীতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
বিএনপি ও বিমানবন্দর সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, তারেক রহমান ঢাকা পৌঁছানোর পর তাঁর প্রথম কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ সফর। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিট (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকায় উপস্থিত হবেন। সেখানে তাঁর সম্মানে একটি সংক্ষিপ্ত কিন্তু বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই সংবর্ধনা শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। রূপগঞ্জের এই সফরকে কেন্দ্র করে ৩০০ ফিট এলাকাসহ পুরো নারায়ণগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা ও সাজ সাজ রব বিরাজ করছে।
পরিবারসহ ফেরার বিস্তারিত তথ্য: তারেক রহমানের সঙ্গে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, তাঁরা নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG 202-এ (Boeing 787-9 Dreamliner) চড়ে দেশে ফিরছেন। ফ্লাইটটি সরাসরি ঢাকা আসার পথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার একটি যাত্রাবিরতি দেবে। সিলেটে যাত্রা বিরতির পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণ করার কথা রয়েছে।
প্রযুক্তিতে নজর ও নিরাপত্তা ব্যবস্থা: তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ ফ্লাইটটি রিয়েল-টাইমে ট্র্যাক করার জন্য প্রযুক্তিনির্ভর বেশ কিছু মাধ্যম ব্যবহার করছেন দলীয় সমর্থকরা। 'Flightradar24.com'-এ 'BG202' লিখে সার্চ করে হাজার হাজার মানুষ অনলাইনে তাঁর ফ্লাইটের গতির দিকে নজর রাখছেন। এদিকে, নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরে সাধারণ দর্শকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিমানবন্দরে নামার পর তাঁকে দলের স্থায়ী কমিটির সদস্যরা অভ্যর্থনা জানাবেন এবং সেখান থেকেই তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের ফেরা এবং রূপগঞ্জে তাঁর আগমনের খবরে নারায়ণগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। স্থানীয় বিএনপির নেতারা জানান, তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে রাজপথ—সর্বত্রই এখন তারেক রহমানের এই প্রত্যাবর্তনই প্রধান আলোচনার বিষয়।

লোড হচ্ছে...