জাতীয়
চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার
NewsView

নিউজভিউ ডেস্ক
কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সার মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে তাঁকে দাফন করা হয়।
পরিবার সূত্র জানায়, রোববার রাতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ গজারিয়ায় আনা হয়। এরপর নানি জোহরা খানম পারুলের আব্দুল্লাহপুর গ্রামের বাগানবাড়িতে তাঁকে দাফন করা হয়। তবে এ সময় মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। গণমাধ্যমকর্মীদেরও ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়।
কারিনার ছোট ভাই সাদাত হামিদ গণমাধ্যমকে বলেন, ঢাকায় তিনটি জানাজা অনুষ্ঠিত হয়েছে, সেখানে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফন সম্পূর্ণ ব্যক্তিগত পরিবেশে সম্পন্ন করেছি। আশা করি সবাই বিষয়টি বুঝবেন।
গত শুক্রবার লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে মারা যান কারিনা কায়সার। রোববার বিকেলে বিমানে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছায়। সোমবার তাঁর মরদেহ গজারিয়া নেওয়া হয়।

লোড হচ্ছে...