নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার একটি খাল থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে জালকুড়ির বৃষ্টিধারা খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করে। মরদেহে পচন ধরায় তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ বা শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খালের পানিতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তারা থানা পুলিশকে অবহিত করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পানি থেকে ডাঙ্গায় তুলে আনে। নিহত ব্যক্তির পরনে কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি ছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, উদ্ধার হওয়া মরদেহটি বেশ পুরোনো এবং ধারণা করা হচ্ছে অন্তত ২ থেকে ৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পচনের কারণে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো দুর্ঘটনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

লোড হচ্ছে...