রাজনীতি
রাষ্ট্র আজ ৩০ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
জনপ্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের মতো প্রশাসনের কোনো পদই কারও জন্য চিরস্থায়ী নয়। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "একটি সরকার যে রকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়। তাই প্রতিটি পদকেই গুরুত্বপূর্ণ এবং অনিবার্য মনে করতে হবে।" তিনি দেশের যেকোনো প্রান্তে যেকোনো সময়ে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।
পদোন্নতি বা পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে কর্মকর্তারা সাময়িকভাবে লাভবান হলেও সামগ্রিকভাবে প্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব পড়ে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে জনরায়ের প্রতিফলন ঘটেছে এবং প্রমাণিত হয়েছে যে জনপ্রশাসনের পক্ষে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব।
দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, "ফ্যাসিবাদী শাসনামলের দুর্নীতি ও লুটপাটের ফলে রাষ্ট্র আজ ৩০ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে। জনগণ স্বাভাবিকভাবেই তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায়।" এছাড়া বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে উল্লেখ করে তিনি জনগণের ভোগান্তি কমাতে সবার সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী ও আমলাসহ দেশের সকল জেলার জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন। আগামী চার দিন এই সম্মেলনে দেশের মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

লোড হচ্ছে...