আন্তর্জাতিক
ইরানের পাল্টা হামলায় আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩
NewsView

নিউজভিউ ডেস্ক
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার জেরে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। ইরানের চালানো পাল্টা সামরিক অভিযানের পর এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোঁড়া ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫২টি এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এছাড়া মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে আমিরাত।
এই হামলায় এক বাংলাদেশির পাশাপাশি পাকিস্তান ও নেপালের একজন করে নাগরিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৮ জন। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবেই তারা এই সামরিক অভিযান চালিয়েছে। সূত্র: এএফপি

লোড হচ্ছে...