নারায়ণগঞ্জবন্দর
নারায়ণগঞ্জে নারীসহ ৩জন আটক, ১২ কেজি গাঁজা উদ্ধার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে এক যুবক ও দুই নারীকে আটক করেছে র্যাব-১১। তবে র্যাবের দাবি আটককৃতরা ‘মাদক কারবারি’।শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তার তিন আটককৃতদের নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন—গাজীপুরের কাপাসিয়ার শিমুল (১৮) ও বন্যা আরবিয়া (২২) এবং নরসিংদীর মনোহরদীর ফাতেমা (৩০)।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে রাফি ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয় র্যাব-১১ আদমজীনগর ক্যাম্পের একটি দল। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মহসিন মিয়া বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে কৌশলে মাদক আদান প্রদান করে আসছিল। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানায় তাঁরা।

লোড হচ্ছে...