নারায়ণগঞ্জ
মনোনয়নপত্র নিলেন মোহাম্মদ আলী
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে মনোনয়নপত্র তুলেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এই আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক।
এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাৎ। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মনোনয়নপত্র সংগ্রহের খবর এলাকায় পৌঁছালে তাঁর অনুসারী ও স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। মোহাম্মদ আলীর মতো হেভিওয়েট প্রার্থী মাঠে নামায় এই আসনের নির্বাচনি লড়াই আরও জমে উঠেছে।

লোড হচ্ছে...