সারা দেশ
মুন্সিগঞ্জে টেঁটাযুদ্ধ, আহত ১০
NewsView6

টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয়রা
নিউজভিউ ডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার, গরুর হাটের ইজারা ও বালুচর বাজারের বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিন জন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন এলাকায় বাউল গ্রুপ ও সরকার গ্রুপ মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গরুর হাটের ইজারা, বালুচর বাজারের বণিক সমিতির নির্বাচন ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শহীদ বাউল গ্রুপ ও খোকন সরকার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকাল ১০টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে শাকিল সরকার, আসফাক সরকার ও হৃদয় সরকার নামে তিন জন টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত টেটাবিদ্ধ তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লোড হচ্ছে...