নারায়ণগঞ্জসদর
মাদক নির্মূলে পুলিশের অভিযানে এক ব্যাক্তি আটক, ৫ কেজি গাঁজা উদ্ধার
NewsView

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন’র মাদকের বিরুদ্ধে ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের ধারাবাহিকতায় ফতুল্লা থানা পুলিশ ৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল 'ক') মো. হাসিনুজ্জামান-এর সরাসরি তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালনা করে ফতুল্লা থানা পুলিশের একটি চৌকস দল। দলটিতে ছিলেন উপ-পরিদর্শক (এসআই) মো. রেহানুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালাম সহ অন্যান্য সদস্যরা।
বুধবার সন্ধ্যায় ফতুল্লা দাপা ইদ্রাকপুরের ব্যাংক কলোনীতে অবস্থিত জনৈক ইসারত-এর বাড়ির ভাড়াটিয়া মিজান (৫৫)-কে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তি মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির সাথে জড়িত মাদক সরবরাহকারী চক্র, অর্থ সরবরাহ এবং সামগ্রিক উৎস সম্পর্কে নিবিড় তদন্ত করা হবে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

লোড হচ্ছে...