নারায়ণগঞ্জসদর
জাসাস নেতা সানির সাথে মানবাধিকার নেতা হারুনের সাক্ষাৎ
NewsView

নিউজ ভিউ
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগরের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক মো. হারুন অর রশিদ। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১৪ নং ওয়ার্ড জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদ সম্প্রতি বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় আনিসুল ইসলাম সানিকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে আনিসুল ইসলাম সানি হারুন অর রশিদের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাকে অভিনন্দন জানান এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় সানি তাকে উদ্দেশ্য করে বলেন, মানবাধিকার রক্ষা ও আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে দেশ ও জনগণের জন্য নিস্বার্থভাবে কাজ করে যেতে হবে। সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে মানবাধিকার কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর জাসাস, এডভোকেট গালিব, সাধারণ সম্পাদক, সদর থানা জাসাস। নুর উন নবী মাইকেল, নেতা, নারায়ণগঞ্জ মহানগর জাসাস। ইমরান হোসেন মুন্না, যুগ্ম সম্পাদক, বন্দর থানা জাসাস। বুলবুল রাজা মিঠু, আহ্বায়ক, ১৪নং ওয়ার্ড জাসাস। সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ জাসাস ও মানবাধিকার কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

লোড হচ্ছে...