নারায়ণগঞ্জ
ফতুল্লায় ধলেশ্বরী পাড়ি দিয়ে ডাকাতি, গুলিতে আহত ১
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ছোড়া গুলিতে গিয়াস উদ্দিন (৪৮) নামে এক প্রতিবেশী আহত হয়েছেন। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন ব্যবসায়ীর মা বিউটি আক্তার (৬৫)। পরে আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) ভোরে ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকায় ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাবুল মিয়া জানান, ভোররাতে ধলেশ্বরী নদীপথে ট্রলারে করে ১৪ থেকে ১৫ জনের একটি মুখোশধারী ও অস্ত্রধারী ডাকাত দল তার বাড়িতে আসে। তারা নিচতলার কলাপসিবল গেটের তালা কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে সবার হাত-পা ও মুখ বেঁধে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেয়।
একপর্যায়ে তার মা বিউটি আক্তার চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকলে ডাকাতরা তাকে মারধর করে বেঁধে ফেলে। চিৎকার শুনে প্রতিবেশী গিয়াস উদ্দিন এগিয়ে এলে ডাকাতরা শর্টগান থেকে গুলি ছোড়ে। গুলির একটি ছররা তার কাঁধে বিদ্ধ হয়। এরপর ডাকাতরা লুট করা মালামাল নিয়ে নদীপথে ট্রলারে করে পালিয়ে যায়।
খানপুর হাসপাতালের চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের মাধ্যমে গিয়াস উদ্দিনের কাঁধ থেকে শর্টগানের একটি ছররা অপসারণ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে এবং বিউটি আক্তারকে বাড়ি পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ডাকাতরা নদীপথ ব্যবহার করে এসে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে শর্টগানের একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

লোড হচ্ছে...