রাজনীতি
মানুষের চোখে-মুখে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট: ইসমাঈল সিরাজী
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ডামাডোল শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রচারণার প্রথম দিনেই নারায়ণগঞ্জ-৪ আসনে উৎসবমুখর পরিবেশে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও ‘হাতপাখা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
সকাল থেকে শুরু হওয়া এই গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও তরুণ ভোটারদের মধ্যে হাতপাখা প্রতীকের প্রার্থীকে নিয়ে বেশ উৎসাহ দেখা যায়। মুফতি ইসমাঈল সিরাজী প্রতিটি মোড়ে পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের দোয়া ও সমর্থন চান।
প্রচারণা চলাকালীন এক সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষের চোখে-মুখে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট। ইনশাআল্লাহ, বিজয়ের চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা এভাবেই জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এবং জনপদে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখার বিজয় সুনিশ্চিত। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার কাজ চালিয়ে যাওয়ারও নির্দেশ দেন তিনি।

লোড হচ্ছে...