ধর্মসদর
পায়রা উড়িয়ে পূজা উদযাপন ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
NewsView

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি যৌথভাবে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। সংগঠনের ঐক্য ও সংহতির বার্তা নিয়ে আয়োজিত এই প্রাণবন্ত কর্মসূচিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।
শহরের নিতাইগঞ্জ ২৮ আর কে দাস রোডে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসব সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব খোকন সাহা এবং কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পি।
এছাড়াও এই মিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আহ্বায়ক অভয় রায় ও সদস্য সচিব কার্তিক ঘোষ, মহানগর আহ্বায়ক নয়ন সাহা, জেলার সদস্য তাপস সাহা, শুশীল দাস, নিতাই দত্ত, সমর আইচ, জগন্নাথ ঘোষ, সজীব দাস, কানাই দাস, সৌরভ দত্ত সহ মহানগর কমিটির এডভোকেট রণজিৎ বাবু এবং স্মৃতি পাল।
নেতৃবৃন্দ ধর্মীয় অধিকার রক্ষা এবং সামাজিক সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

লোড হচ্ছে...