আন্তর্জাতিক
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের বিঘ্ন ঘটায় বিশ্বের শীর্ষ কনডম উৎপাদক প্রতিষ্ঠান ‘কারেক্স বিএইচডি’ তাদের পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা দিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং জাহাজীকরণ জটিলতার কারণে কনডমের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা গোহ মিয়াহ কিয়াত এক সাক্ষাৎকারে জানান, পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এখন সেই চাপের অংশ বিশেষ গ্রাহকদের ওপর দেওয়া ছাড়া উপায় নেই। কারেক্স বছরে প্রায় ৫ বিলিয়নের বেশি কনডম উৎপাদন করে থাকে, যা বিশ্ববাজারের একটি বড় অংশ দখল করে আছে।
রয়টার্সের তথ্যমতে, ইরান যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি ও পেট্রোকেমিক্যাল সরবরাহে বিঘ্ন ঘটায় সিনথেটিক রাবার, নাইট্রাইল, অ্যালুমিনিয়াম ফয়েল এবং সিলিকন অয়েলের মতো অতি প্রয়োজনীয় কাঁচামালের দাম আকাশচুম্বী হয়েছে। অন্যদিকে, চলতি বছরে বৈশ্বিক চাহিদা প্রায় ৩০ শতাংশ বাড়লেও শিপিং বিলম্বের কারণে পণ্য পৌঁছাতে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। আগে যেখানে এক মাস লাগত, এখন লাগছে প্রায় দুই মাস।
কোম্পানিটি আরও জানায়, বর্তমানে তাদের হাতে কয়েক মাসের কাঁচামাল মজুত থাকলেও উন্নয়নশীল দেশগুলোতে সরবরাহ ঘাটতি দেখা দিতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক স্বাস্থ্যপণ্য খাতে এর প্রভাব আরও তীব্র হতে পারে, যা জনস্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে।

লোড হচ্ছে...