রাজনীতি
সিদ্ধিরগঞ্জে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন
NewsView

নিউজভিউ
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনমানুষের অধিকার আদায়ের লড়াইকে বেগবান করতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০নং ওয়ার্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী স্ট্যান্ড এলাকায় এক কর্মী সভার মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
তৃণমূলের সক্রিয় কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় আসমা বেগমকে আহ্বায়ক এবং নাসিমা বেগমকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— আসাদুজ্জামান খান রিপন, ফয়েজ আহম্মেদ, কল্পনা আক্তার, সুমি আক্তার, মাফিয়া আক্তার, আলাউদ্দিন, নূর নাহার, সালমা বেগম ও পিংকী বেগম।
সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন থানা শাখার সদস্য সচিব মো. সোহাগ, সুমিল পাড়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. আলামিন এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় প্রধান বক্তার বক্তব্যে জিয়াউর রহমান বলেন, “গণসংহতি আন্দোলন জনগণের গণতান্ত্রিক অধিকার ও বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রামে প্রতিশ্রুতিবদ্ধ। ১০নং ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে আমরা স্থানীয় পর্যায়ে শ্রমজীবী মানুষ, নারী ও তরুণদের ঐক্যবদ্ধ করার নতুন ধাপে প্রবেশ করলাম।”
তিনি আরও বলেন, “দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, নাগরিক সেবার বেহাল দশা এবং গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে রাজপথে শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলাই হবে এই নবগঠিত কমিটির প্রধান লক্ষ্য। স্থানীয় সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা প্রতিটি পাড়া-মহল্লায় রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলব।”
কর্মী সভায় বক্তারা অভিমত প্রকাশ করেন যে, তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী না হলে সাধারণ মানুষের দাবি আদায় সম্ভব নয়। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং আগামী দিনের কর্মসূচি সফল করার শপথ নেওয়া হয়।

লোড হচ্ছে...