নারায়ণগঞ্জসদর
আমি কখনো বিএনপির কাঁধে রাইড দেইনি: মুফতি কাসেমী
NewsView

নারায়ণগঞ্জ-৪ আসনের রাজনীতিতে স্বতন্ত্র ও সাহসী অবস্থানের বার্তা দিলেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী। তিনি জোরালোভাবে অঙ্গীকার করেছেন যে, তিনি জোটের শরিক দল বিএনপির সঙ্গে থাকলেও তাদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল নন। সৈয়দপুর হাই স্কুলে কাসেমী পরিষদ কর্তৃক আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এই অবস্থান স্পষ্ট করেন এবং একই সঙ্গে ফতুল্লাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিএনপির সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক নিয়ে জনগণের মধ্যে থাকা প্রশ্নের সরাসরি জবাব দেন মুফতি মনির হোসেন কাসেমী। তিনি বলেন, "বিএনপির কাঁধে কেন ভর করবো? বিএনপির সঙ্গে আছি, থাকবো। একসাথে রাজনীতি করেছি, ভবিষ্যতেও একসাথে করবো।"
তিনি আরও ব্যাখ্যা করেন, "আমি কখনো বিএনপির কাঁধে রাইড দেইনি। ছোট থাকলে মায়ের বুকে উঠবে— এটা স্বাভাবিক। এখানে ভোট দেওয়ার কিছু নেই। আমি বিএনপির সঙ্গে আছি এবং থাকবো।" এই বক্তব্যের মাধ্যমে তিনি জোটে থেকেও নিজের দলের স্বতন্ত্র রাজনৈতিক অস্তিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
নারায়ণগঞ্জ-৪ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি আধুনিক এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই জনসভায় মুফতি কাসেমী এলাকার সমস্যা চিহ্নিত করেন। তিনি বলেন, "রাস্তাঘাট, জলবদ্ধতা— এগুলো তো সমস্যা আছেই। তবে ফতুল্লার সবচেয়ে বড় সমস্যা মাদক। কিন্তু মাদক দমনে কেউ কোনো কঠোর পদক্ষেপ নেয়নি।"
তিনি ফতুল্লাবাসীকে প্রতিশ্রুতি দেন, "আমাকে যদি আপনারা সুযোগ দেন তাহলে ফতুল্লায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীর স্থান হবে না।"
তিনি পাঁচ বছরে এক টাকাও দুর্নীতি করবেন না এবং কাউকে করতেও দেবেন না।
তার নির্বাচনী এলাকার কোনো সরকারি দপ্তরে দুর্নীতি চলবে না, ইনশাল্লাহ।
জনসভায় মুফতি কাসেমী জানান, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে যথাসময়ে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন। তিনি জনগণকে এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সদর উপজেলার গোগনগর ইউনিয়নে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর বাইতুন নূর মসজিদের সভাপতি আলহাজ আফসার উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
মাওলানা আবু বক্কর বিন শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসাইন, এবং যুবদল নেতা মোশারফ হোসেন।

লোড হচ্ছে...