নারায়ণগঞ্জ
না.গঞ্জ যুব ফেডারেশনের কমিটিতে ৪ নতুন মুখ
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে নতুন চারজন সদস্যকে কো-অপট (সহযোজন) করেছে। সোমবার (২৪ নভেম্বর) তারিখে জেলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সম্প্রসারণ, নতুন নেতৃত্বের বিকাশ এবং জেলা পর্যায়ে কার্যক্রমকে আরও সংগঠিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়।
জেলা কমিটির নতুন চার সদস্য হলেন—মো. আল মেহেদী, মো. রিয়াদ হোসেন, সানজিদা ইসলাম ইলমা ও রাতুল দেওয়ান।
নব-অন্তর্ভুক্ত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় এবং সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি বলেন, "জেলা কমিটির এই সিদ্ধান্ত ভবিষ্যতের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
নতুন সদস্যদের শুভেচ্ছা জানান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, মুখপাত্র গাজী রাকিবুল ইসলাম হিমেল, যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, অর্থ সম্পাদক এ আর দোলন, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ ও প্রচার সম্পাদক সাকিব হাসান সানি।

লোড হচ্ছে...