জাতীয়
হোমনায় যৌথ বাহিনীর অভিযানে চারজন আটক
NewsView

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় ৪ বোতল ফেনসিডিল, ২৬ পিস ইয়াবা বড়ি ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মেহেদী মাহমুদ ওরফে পিয়ার (৩০), নুরুজ্জামান ওরফে বাবু (২৬), আনিছ (৩৯) এবং সুমন (৪০)।
মঙ্গলবার ভোররাতে মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ইন্সপেক্টর (তদন্ত) দিনেশ চন্দ্র দাস জানান, যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লোড হচ্ছে...