রাজনীতি
খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
NewsView

নিউজ ভিউ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে দেশনেত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর এক শোকবার্তায় সংগঠনের জেলা ও মহানগর নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের ‘হাতপাখা’ প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ এবং মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “বাংলাদেশের রাজনৈতিক চর্চা ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।” তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন, “নারায়ণগঞ্জ ১ থেকে ৫ আসনের আমাদের সকল ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থীগণ বেগম জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁরা নিজ নিজ অবস্থান থেকে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।”
বিবৃতিতে নির্বাচনী কার্যক্রমের আপডেট জানিয়ে সুলতান মাহমুদ আরও বলেন, “নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই আমাদের মনোনীত প্রার্থীগণ তাঁদের মনোনয়নপত্র যথাযথভাবে জমা দিয়েছেন। শোকের এই আবহের মধ্যেও আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের নির্বাচনী কার্যক্রম ও প্রচার-প্রচারণা ইনশাআল্লাহ চালিয়ে যাব।”
উলেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

লোড হচ্ছে...