রাজনীতিসদর
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ইসলামী আন্দোলনের মিছিল
NewsView

নিউজভিউ
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং নিত্যপণ্যের আকাশচুম্বী দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুমআ নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকা সংলগ্ন চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিআইটি এলাকায় এসে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মুফতি মাসুম বিল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “রমজান এলেই সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। কয়েকদিনের ব্যবধানে লেবু ও শসার মতো নিত্যপণ্যের দাম দ্বিগুণ হয়ে গেছে। আমরা এই মিছিল থেকে স্পষ্ট দাবি জানাচ্ছি, অবিলম্বে দ্রব্যমূল্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনা হোক।”
নবনির্বাচিত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো—বাজারের নৈরাজ্য, চাঁদাবাজি, দুর্নীতি ও যানজট রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ প্রদান করুন। আপনাদের জনকল্যাণমূলক যেকোনো কাজের পাশে আমরা থাকব, কিন্তু দেশ, মানবতা ও ইসলামের স্বার্থবিরোধী কাজের প্রতিবাদ করতে আমরা কুণ্ঠাবোধ করব না। আমরা একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণকর নতুন বাংলাদেশ চাই।”
নির্বাচনী ফলাফল প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভোটের সংখ্যা কম দেখিয়ে আমাদের মনোবল দুর্বল করা যাবে না। আমাদের রাজনীতি সুদূরপ্রসারী এবং মানুষের কল্যাণের জন্য। ইসলামী শরিয়াহ বাস্তবায়নের এই প্রচেষ্টা আমাদের কাছে ইবাদত। তাই কল্যাণের এই আন্দোলনে কোনো পরাজয় নেই এবং আমাদের আন্দোলন ঝিমিয়ে পড়ার সুযোগ নেই।”
মিছিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, যুব নেতা হাফেজ রবিউল এবং ছাত্র নেতা খালেদ সাইফুল্লাহ সানভীরসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রমজানের পবিত্রতা রক্ষায় অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধের পাশাপাশি দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রেখে সিয়াম সাধনার পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানানো হয় মিছিল থেকে।

লোড হচ্ছে...