নারায়ণগঞ্জরূপগঞ্জ
নারায়ণগঞ্জে মাটির নিচে লুকানো ফেন্সিডিল উদ্ধার, আটক ১
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাড়া বাসার কক্ষের সামনে মাটির গর্তে লুকিয়ে রাখা ১১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মো. নজরুল ইসলাম (২৪) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় রূপগঞ্জ থানার ওসি এ.এইচ.এম সালাউদ্দিনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দড়িকান্দি এলাকায় অভিযান চালায়। জনৈক সুরিয়া বেগমের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের কক্ষের সামনে সন্দেহজনক একটি মাটির গর্ত থেকে এসব অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃত নজরুল ইসলাম পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার বাজিতা এলাকার ইয়াকুব আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন।
থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

লোড হচ্ছে...