রাজনীতি
তারেক রহমানকে নাহিদ ইসলাম 'ফ্যামিলি কার্ড কি ঘুষ ছাড়া মিলবে?'
NewsView

নিউজভিউ ডেস্ক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ ও বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষ কি কোনো ঘুষ ছাড়া এই কার্ড পাবে, নাকি কার্ড পেতেও হাজার টাকা ঘুষ দিতে হবে?
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুর-১০ এলাকায় ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “বিএনপি যে ২ থেকে ৩ হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বলছে, তা আসলে কারা পাবে? যাদের প্রয়োজন তারা পাবে কি না, নাকি ২ হাজার টাকার কার্ড পেতে ১ হাজার টাকা ঘুষ দিতে হবে? একদিকে তারা কার্ডের কথা বলছেন, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিচ্ছেন। ক্ষমতায় গিয়ে তারা আবার লুটপাট করবে এবং জনগণের টাকা মেরে খাবে।”
কড়াইল বস্তিতে তারেক রহমানের দেওয়া ফ্ল্যাট প্রদানের প্রতিশ্রুতির কঠোর সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, “বস্তিবাসী অবাস্তব ফ্ল্যাট চায় না, তারা নিরাপদ জীবন চায়। অতীতে যারা ফ্ল্যাট দেওয়ার কথা বলেছে, নির্বাচনের পর তারাই বস্তি উচ্ছেদ করতে নেমেছে। বস্তিবাসী এখন এসব মিথ্যা আশ্বাস বোঝে। তারা কোনো লোভের আশায় নয়, দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে ভোট দেবে।”
বক্তব্যের এক পর্যায়ে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রধান কাণ্ডারি হিসেবে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর সেনানি’ ও ‘মজলুম নেতা’ হিসেবে সম্বোধন করেন নাহিদ ইসলাম। এসময় ডা. শফিকুর রহমান ইনসাফের প্রতীক হিসেবে নাহিদ ইসলামের হাতে নিজের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন।
নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়া যাবে না। আমরা মাঠে আছি, কোনো অন্যায় সহ্য করা হবে না।” গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “এবারের নির্বাচন কেবল প্রতিযোগিতার নয়, এটি একটি গণভোটও। আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বৈষম্য, চাঁদাবাজি ও আধিপত্যবাদকে ‘না’ বলব।”
সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা-১৪, ১৬ ও ১৭ আসনের প্রার্থীরা। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

লোড হচ্ছে...