নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁয়ে ঘরে ঢুকে ব্যক্তিকে হত্যার পরে লুণ্ঠন
NewsView

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মূর্তিশপুর গ্রামে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় সুতা ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের গাজী মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী শাহানাজ বেগমের ভাষ্যমতে, গভীর রাতে ৪-৫ জনের একদল মুখোশধারী ব্যক্তি তাদের বাড়ির সামনে এসে নজরুল ইসলামের নাম ধরে ডাকাডাকি করে। নজরুল দরজা খোলার সাথে সাথেই তারা ঘরে ঢুকে পড়ে তাকে হাত-পা বেঁধে মারধর শুরু করে। বাধা দিতে গেলে তারা শাহানাজ বেগমকেও হাত-পা ও গলা বেঁধে নির্যাতন করে।
তিনি আরও বলেন, তারা আলমারির চাবি ছিনিয়ে নিয়ে নগদ ৬০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে। হামলাকারীদের চিনে ফেলায় তারা নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে সেখানে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে।

লোড হচ্ছে...